× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পিস্তল হাতে ওলামালীগের ধাওয়া-পাল্টাধাওয়া

admin
হালনাগাদ: শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ মানববন্ধন কর্মসূচি পালন করতে গিয়ে বাংলাদেশ আওয়ামী ওলামালীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

আওয়ামী ওলামা লীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি গ্রুপ ও ঢাকা মহানগর ও কদমতলী থানা ওলামালীগের অন্য একটি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা ইলিয়াস বিন হেলালী ঢাকা মহানগর ও কদমতলী থানা ওলামালীগের অনুষ্ঠানে অতিথি ছিলেন। ধাওয়া-ধাওয়িতে কদমতলী থানা ওলামালীগের নেতাকর্মীদের হাতে পিস্তল ও লাঠি দেখা যায়। ধাওয়া খেয়ে টাঙ্গাইল জেলা সভাপতি ও সম্পাদকের নেতৃত্বাধীন গ্রুপটি পিছু হটে। এসময় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। কিলঘুষিতে ও টানাটানিতে অনেকের পাঞ্জাবী ছিঁড়ে যায় এবং মাধার টুপি রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা ইলিয়াস বিন হেলালী বলেন, ‘মহানবীর (স.) কার্টুন প্রদর্শনীর ছবি পত্রিকায় ছাপা নিষিদ্ধ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা চাওয়ার জন্য আমরা  এ কর্মসূচির আয়োজন করেছিলাম। কিন্তু ওরা এসেছিল বিশৃঙ্খলা করতে। আসলে পালিয়ে যাওয়া গ্রুপটি ওলামা লীগের কেউ নয়, তারা হলেন জামাত শিবিরের কর্মী। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর পুলিশ কাউকে গ্রেপ্তার বা লাঠিচার্জ করেনি বলেও দাবি করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..