× Banner
সর্বশেষ
বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি

 রাজারহাটে পিতার লাঠির আঘাতে পুত্র খুন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ মে, ২০২০
পিতার লাঠির আঘাতে পুত্র খুন

কুড়িগ্রাম প্রতিনিধি : ১ মে (শুক্রবার) রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চান্দামারী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসীরা জানান, ওই গ্রামের আঃ হাই ঝুনুর পুত্র আহসান হাবিব সানু (৩২) এর দীর্ঘদিন ধরে পারিবারিক কোন্দল চলছিল।
ঘটনার দিন গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে পিতা-পুত্রের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে পিতা ও তার সৎ মা মিলে আহসান হাবিব সানুকে লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধরক মারপিট করে গুরতর আহত করে। পরে এলাকাবাসীরা ছুটে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।
১ মে (শুক্রবার) দুপুর পৌনে ২ ঘটিকায় সানু চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘাতক পিতা ও তার সৎ মা পালিয়ে যায়।
নিহত সানু পার্শ্ববর্তী চান্দামারী উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক হিসেবে কর্মরত ছিল।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, আহসান হাবিব সানু হত্যার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল চাঁন্দামারী গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..