স্বাস্থ্য ডেস্ক: বেশ প্রচলিত সমস্যা পায়ের ব্যথা। সব বয়সের লোকদের এটি হলেও প্রবীণ বয়সে এটি বেশি হতে দেখা যায়। অবসন্ন পেশি, পুষ্টির অভাব, পানিশূন্যতা, পেশিতে টান, দীর্ঘক্ষণ হাঁটা বা দাঁড়িয়ে থাকার কারণে পায়ে ব্যথা হয়।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপটেন হোম রেমিডি জানিয়েছে পায়ে ব্যথা দূরের ঘরোয়া উপায়ের কথা।
ঠান্ডা চাপ
পা ব্যথা হলে বরফের চাপ দিতে পারেন। এটি ব্যথা দূর করবে। ফোলা ও প্রদাহ কমাবে।
দিনে কয়েকবার এটি করতে পারেন। তবে বরফ সরাসরি ত্বকের মধ্যে লাগাবেন না। এটি ত্বকে প্রদাহ তৈরি করতে পারে।
ম্যাসেজ
এ ছাড়া গরম পানির মধ্যে লবণ নিয়ে ১৫ মিনিট পা ভিজিয়ে রাখলেও পায়ে ব্যথা অনেকটা কমে।