× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

পাহাড়ি ঢলের পানি যমুনা নদীতে বৃদ্ধি অব্যাহত

Kishori
হালনাগাদ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
1045-1370-0476-0407-1727-0112

গেলো ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের যমুনা নদীতে ১৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি যমুনা নদীতে বৃদ্ধি অব্যাহত রয়েছে।

আজ শনিবার ১৯ সেপ্টেম্বর সকালে কাজিপুর পয়েন্টে বিপদসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে ও সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিগত চার দিন ধরে যমুনা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে নদীর তীরবর্তী সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি চৌহালী ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চল ও নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যমুনা নদীর পানি আরও দুইদিন বাড়তে পারে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন।

চলমান বন্যা প্রায় তিন মাসের বেশি সময় ধরে চলছে। বিশেষ করে চরাঞ্চলের মানুষেরা দীর্ঘ সময় ধরে নৌকায় ও ঘরের ভেতর পানির মধ্যে বসবাস করায় খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কটে ভুগছেন।

এরই মধ্যে জেলার বন্যাকবলিত ছয়টি উপজেলা সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর ও উল্লাপাড়ার প্রায় ২৫০ গ্রামের ৫৮ হাজারেরও বেশি পরিবারের তিন লাখ ৪০ হাজার মানুষ পানিবন্দি  ও ক্ষতিগ্রস্ত  হয়ে পড়েছে। ডুবে গেছে বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, ক্ষেতের ফসল। ভেসে গেছে পুকুরের মাছ।

গবাদিপশু, প্রয়োজনীয় জিনিসপত্র, থাকা-খাওয়া নিয়ে চরম ভোগান্তিতে বানভাসীরা। পানি যতো বাড়ছে বিভিন্ন স্থানে ততো তীব্র হচ্ছে নদীভাঙন। বন্যাদুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির চরম সঙ্কট দেখা দিয়েছে। সরকারি ত্রাণ অপ্রতুল হওয়ায় অনেক স্থানে বানভাসীরা ত্রাণ পাচ্ছে না।


এ ক্যটাগরির আরো খবর..