× Banner
সর্বশেষ
হাসিনাকে ফেরত চাইবে বিএনপি সরকার-হাসিনাকে দেবে কি ভারত? শার্শায় দাড়িপাল্লার জয়,২৪ হাজারের বেশি ভোটে বিজয়ী আজিজুর রহমান ত্রয়োদশ জাতীয় নির্বাচন-আলোচনায় তুঙ্গে থেকেও হারলেন যারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক -ধর্ম উপদেষ্টা কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষ: আহত ৩০,ভাঙচুর ও ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন তারেক রহমানকে নরেন্দ্র মো‌দির ফোন গণভোটের হার কত শতাংশ-জানালেন ইসি সচিব নড়াইলে বিল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ লক্ষ্মীপুরের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়,কে কত ভোট পেলেন

নন্দীগ্রাম উপজেলাতে গুলিয়া বাজারের ঘঠনা নিয়ে পাল্টা-পাল্টি সংবাদ সন্মেলন

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
পাল্টা-পাল্টি সংবাদ সন্মেলন

অসীম কুমার,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গুলিয়া বাজারের ঘটনা নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত বাচ্চু মিয়া। ব্যবসায়ী আব্দুল করিমের সংবাদ সম্মেলনে করা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।
৬ জুন দুপুরে নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবে প্রথম সংবাদ সম্মেলনে গুলিয়া বাজারের আব্দুল জব্বারের ছেলে আব্দুল করিম অভিযোগ করেন, বাজারে সন্ত্রাসীদের উপদ্রব ও মাদকের আখড়া গড়ে উঠেছে। তাঁর কাছ থেকে দেড়লাখ টাকা ছিনতাই, অপহরণের চেষ্টা, বসতবাড়িতে হামলা, তার বোনকে পিটিয়ে আহত এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। তানসেন, বাইজিদ, খায়রুল ও বাচ্চু মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড সহ নানা অভিযোগ করেন আব্দুল করিম।
ওইদিন সন্ধ্যায় প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত বাচ্চু মিয়া। তিনি নওগাঁর রানীনগর উপজেলার উপুর-তালিমপুর এলাকার মৃত শাহাদত আলীর ছেলে। বর্তমানে গুলিয়া বাজারে বসবাস করেন।
পাল্টা সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আমাকে সহ গুলিয়া বাজারের তানসেন, বাইজিদ ও খায়রুলকে জড়িয়ে আব্দুল করিম মিথ্যা বানোয়াট অভিযোগ করেছে। সত্য ঘটনা হলো, আব্দুল করিমের কাছে আমি ১ লাখ ৩০ হাজার টাকা পাই। বিষয়টি গুলিয়া বাজারের প্রায় সবাই জানে। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে বৈঠকও হয়েছে।
বাচ্চু মিয়া বলেন, ঘটনার দিন শুক্রবার (৩ জুলাই ) সকালে গুলিয়া বাজারে স্থানীয়দের সামনেই আব্দুল করিমের কাছে আমি পাওনা টাকা চাই। করিম তখন বলে, ‘কিসের টাকা, টাকা তো দিয়ে দিছি। আমি যখন বললাম, কখন টাকা দিছো। এই কথা বলতেই আমার ওপর উত্তেজিত হয়ে ধারালো ‘দা’ হাতে নিয়ে কোপ মারতে আসে। সে সময় তানসেন, বাইজিদ, খায়রুল সহ বাজারের লোকজন এসে আমাকে রক্ষা করে। প্রকৃত ঘটনা আড়াল করে আমাকে সহ গ্রামের লোকজনকে ফাঁসানোর চেষ্টা করছে আব্দুল করিম। এই লোকটি এলাকায় প্রতারক হিসেবে পরিচিত। অনেকের টাকা আত্মসাৎ করেছে।
আপনারা সাংবাদিকরা সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বাস্তবমুখি সংবাদ তুলে ধরবেন, এটা আমার অনুরোধ। এছাড়া আব্দুল করিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..