× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

পার্বত্য শান্তি চুক্তির ১৮ বছর পূর্তি

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

খাগড়াছড়ি প্রতিনিধি: শান্তি চুক্তির ১৮ বছর পূর্তিতে খাগড়াছড়িতে পালিত হচ্ছে বর্ণাঢ্য আয়োজন। আজ সকালে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙালিরা নিজ নিজ সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে অংশ নেন। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে যোগ দেন। পরে টাউনহলে আলোচনা সভা হয়।

এর আগে শান্তির পায়রা উড়িয়ে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার (এসপি) মজিদ আলীসহ সরকারি-বেসরকারি, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..