× Banner
সর্বশেষ
উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় বিদ্যুতের আলো জ্বলবে- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় বিদ্যুতের আলো জ্বলবে- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, সারা দেশের ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে এটা প্রধানমন্ত্রীর ঘোষণা। প্রধানমন্ত্রীর ঘোষণার অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার আনাচে-কানাচেও বিদ্যুতের আলো জ্বলবে।

আজ বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার মুনলাই পাড়ায় বিদ্যুৎলাইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে অত্যন্ত আন্তরিক, পার্বত্য চট্টগ্রামে বিদ্যুতায়নের জন্য প্রধানমন্ত্রী ২২৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। যেসব জায়গায় বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হচ্ছে না আগামী ৫ বছরের মধ্যে সেসব স্থানকে সৌর বিদ্যুতের মাধ্যমে বিদ্যুতায়িত করা হবে।

এছাড়াও মন্ত্রী রুমা উপজেলায় জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রায় ৫০কোটি টাকা ব্যয়ে ২০টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাওছার হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের পরিচালক উজ্জল বড়ুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন শিবলী, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..