× Banner
সর্বশেষ
চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

অনলাইন ডেস্ক

পারস্পরিক সহযোগিতা বাড়াতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চারটি সমঝোতা স্মারক সই

admin
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০২২
পারস্পরিক সহযোগিতা বাড়াতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চারটি সমঝোতা স্মারক সই

দুবাই এক্সিবিশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উপস্থিতিতে সমঝোতা চার স্মারক সই হয়।

চার সমঝোতা স্মারকে রয়েছে, উচ্চতর শিক্ষা এবং বিজ্ঞান গবেষণা বিষয়ে সহযোগিতা; বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিআইআইএসএস) এবং এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস অ্যান্ড রিসার্সের (ইসিএসএসআর) মধ্যে একটি সমঝোতা স্মারক; দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সমঝোতা এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাসট্রিজ (এফবিসিসিআই) এবং দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার একটি সমঝোতা।

এর আগে দুবাই এক্সিবিশন সেন্টারে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৭ মার্চ) বিকেলে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছান।


এ ক্যটাগরির আরো খবর..