নিউজ ডেস্কঃ পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্য (মেম্বার) ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহ জামালকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে ধোপাদহ ইউনিয়নের ধোপাদহ গ্রামে শাহ জামালের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জামালের বাবার নাম আয়নাল হক।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, চরমপন্থীরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরো জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।