× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

স্টাফ রিপোর্টার

পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত

ACP
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২৬
পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত

নাটোরের সিংড়ায় পানির ট্যাংকে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে রুবেল হোসেন (৩৪) নামের এক তেল ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) দুপুরে পৌর শহরের নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি বাঁশের ঝাঁড়ের মাটির নিচে পানির ট্যাংকে অবৈধভাবে তেল সংরক্ষণের খবরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত।

পরে খোলা জায়গায় অবৈধভাবে পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল সংরক্ষণের অপরাধে ওই ব্যবসায়ীর জরিমানা করা হয়।

একই সঙ্গে মজুতকৃত তেল আগামী ৪৮ ঘন্টার মধ্যে দোকানে স্থানান্তরের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এদিকে একই সময়ে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজার মনিটরিং করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেন নাটোর জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান টিপু।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুসারে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অপরাধে এক ব্যক্তিকে জরিমানা এবং উপজেলার চারটি তেল পাম্প ও খুচরা তেল বিক্রেতাদের দোকানে দোকানে অভিযান পরিচালনা করে সতর্ক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..