× Banner
সর্বশেষ
বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার

পাবনায় ঈদের দিন কলেজছাত্রীকে পাট ক্ষেতে নিয়ে গণধর্ষণ শুকুর আলী ও তার দল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মে, ২০২০
পাট ক্ষেতে নিয়ে গণধর্ষণ

ঈদের দিন সন্ধ্যায় পাবনায় ১৬ বয়সী কলেজছাত্রীকে পাট ক্ষেতে নিয়ে গণধর্ষণ। তার সাথে থাকা বান্ধবী কোনমতে পালিয়ে যেতে পারলেও শেষ রক্ষা হলনা রুমার।

ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে। ঈদের দিন সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শারীরিক সমস্যার কারণে তার এক প্রতিবেশী বান্ধবীকে নিয়ে একই এলাকার এক কবিরাজের বাড়ি যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির অদূরে আগে থেকে ওৎ পেতে থাকা শুকুর আলীসহ চারজন তাদের দুজনকে পেয়ে মুখ চেপে ধরে পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায়।

এ সময় ওই কলেজ ছাত্রীর সঙ্গে থাকা কিশোরীটি ধর্ষকদের লালসার শিকার হতে কোনোমতে পালিয়ে বাঁচে।  পরে এলাকাবাসী তিন ধর্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় একজন পালিয়ে যান।

আটকরা হলেন, চরপাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে শুকুর আলী, মকবুল হোসেনের ছেলে রেজাউল করিম ও শাহজাহান আলীর ছেলে ইসমাইল হোসেন। পলাতক অপরজনের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, পাটক্ষেতে ওই কলেজ ছাত্রীর হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করা হয়। এছাড়া একই কায়দায় সঙ্গে থাকা ওই কিশোরীকেও ধর্ষণ করতে গেলে ধর্ষকের হাতে কামড় দিয়ে সে কোনোক্রমে পালিয়ে বাঁচে এবং চিৎকার চেঁচামেচি করে।

পরে এলাকাবাসী ওই পাটক্ষেত ঘিরে ফেলে তিনজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে ধর্ষকদের মধ্যে একজন পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, থানার ওসি সেখ নাসীর উদ্দিন, ওসি (তদন্ত) হানন্না মাহমুদ টুটুলসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, এ ঘটনায় থানায় গণধর্ষণের মামলা দায়ের করে আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক জনকেও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..