× Banner
সর্বশেষ
নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক

নিজস্ব প্রতিবেদক

পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’- প্রতিপাদ্যে আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে ‘জাতীয় পাট দিবস-২০২৬’ উদ্‌যাপিত হচ্ছে।

এ উপলক্ষ্যে গতকাল মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং-এ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেন, বর্তমান সরকার দেশে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালু করতে কাজ করছে। ইজারা প্রক্রিয়ার মাধ্যমে পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের এ সুযোগ তৈরি করা হবে।

এ পর্যন্ত ইজারায় দেয়া নয়টি পাট কলে ৭ হাজার ২ শত জন কাজ করছে, যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানের জন্য ইতিবাচক। কাঁচাপাট রপ্তানি অলাভজনক হওয়ায় সরকার প্রক্রিয়াজাত পাটপণ্য রফতানিতে আগ্রহী এবং এতে উদ্যোক্তাদের জন্য করছাড় সুবিধা রয়েছে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আরো বলেন, পাটের সাথে দেশের ইতিহাস ও ঐতিহ্য এবং অর্থনীতি মিশে আছে। পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৪১৮ দশমিক ৬৯ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে, যা গত বছরের এই সময়ের চেয়ে বেশি। ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করাই সরকারের লক্ষ্য, যা পূরণে পাটখাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময়, বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমিসহ মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, জাতীয় পাট দিবস উদযাপনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে আজ ৬ মার্চ থেকে নয় দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার আয়োজন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..