এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটার মির্জাপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের এসএমসি সভাপতি রাজেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর এমএম ঈমান উদ্দিন। সহকারী শিক্ষিকা সবিতা দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস’র যুগ্ন সম্পাদক সুর্য্য পাল, মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বজিত রায়, সহকারী শিক্ষক এস সুরাইয়া, রোজিনা খাতুন, খাদিজা সুলতানা, রমা রাণী কর্মকার, আতাউর রহমান, ও অনুপ কুমার ঘোষ। এসময় শিক্ষক তহমিনা খাতুন, শ্রাবন্তী মন্ডল, পপি ঘোষ, রায়হান শেখ, আব্দুল হালিম , এসএমসি’র সদস্য বৃন্দ পিটিএ’র সভাপতি সহ সভাপতি ও সদস্যবৃন্দ সহ ৩ শতাধিক অভিভাবক অভিভাবিকা উপস্থিত ছিলেন।
বক্তারা শিশুদের পড়াশোনার ব্যাপারে মায়েদের সচেতন হওয়ার আহবান জানান। এছাড়া সমাপনী পরীক্ষা, উপবৃত্তি, রমজানের ফ্রি কোচিং, স্কুল ইউনিফর্ম বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।