× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

পাটকেলঘাটার কুমিরা হাইস্কুলের প্রধান শিক্ষক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত

admin
হালনাগাদ: রবিবার, ২ অক্টোবর, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ পাটকেলঘাটার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরা সরকারী হাইস্কুলের সামনে এ দূর্ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায় শনিবার ব্যক্তিগত প্রয়োজনে সাতক্ষীরার বাসা থেকে পায়ে হেটে শহরের দিকে যাচ্ছিলেন। সাতক্ষীরা সরকারী হাইস্কুলের গেটের সামনে পৌঁছালে একটি ইজিবাইক পিছন দিক থেকে অসাবধানবসত চলন্ত গতিতে সজোরে ধাক্কা মারে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে মাথা, কপাল, মুখ, চোখ, দাঁত ও শরীরের পিছনের অংশে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে লুটিয়ে পড়েন। ইজিবাইকে যাত্রী দু’জন তাৎক্ষণিক রক্তাক্ত শিক্ষক সুকৃতি কুমার রায়কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। তার আশু সুস্থতা কামনা করেছেন কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..