× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী

পাটকেলঘাটার কুমিরা বালিকা বিদ্যালয়ে পবিত্র শব-ই মিরাজ উদযাপিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ পাটকেলঘাটার কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পবিত্র লাইলাতুল মে’রাজ উপলক্ষ্যে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহঃবার সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে মাহফিল অনুষ্ঠিত হয়। মহানবী (সাঃ)’র কর্মময় বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচিত মাহফিলে শতদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাটকেলঘাটা বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মঈনুদ্দীন বুখারী।

দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন বালিয়াদহা জামে মসজিদ ও বাগমারা মাদ্রাসার আরবি শিক্ষক হযরত মাওঃ শওকত হোসেন এবং তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিরা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের এসএমসি সদস্য  রফিকুল ইসলাম সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণ চন্দ্র মজুমদার, সাংবাদিক এস.এম মফিদুল ইসলাম, হযরত আলী, নব-নির্বাচিত মেম্বর আলাউদ্দিন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ। মাহফিলটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..