× Banner
সর্বশেষ
নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই -সুলতান সালাউদ্দিন টুকু

পাকিস্তানে হামলা চালান -বিজেপি এমপি আর কে সিং

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জুলাই, ২০১৬

কুসুমকান্তি বিশ্বাস, কোলকাতাঃ ভারতে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে পাকিস্তানই। আর তাই তাদের কড়া জবাব দেয়ার সময় এসে গেছে। এবার পাল্টা আঘাত হানার সময় এসেছে। ভারতীয় পার্লামেন্টে শুক্রবার এই দাবিই করেন বিজেপি এমপি আর কে সিং।

কাশ্মীর প্রসঙ্গ ও পঠানকোটসহ দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা নিয়ে শুক্রবার ভারতীয় পার্লামেন্টে নিজের বক্তব্য রাখেন ভারতের সাবেক পররাষ্ট্রসচিব।

তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসে কোনো লাভ নেই। কথা হওয়ার পরও তারা বার বার সেই আলোচনার বিরুদ্ধে কাজ করেছে। তাই এখন পাল্টা জবাব দেয়ার সময় এসেছে। প্রত্যাঘাতের রাস্তা খুঁজতে হবে ভারতকে। আরো বলেন, পাকিস্তানে সন্ত্রাসবাদের জন্ম হয়। আর এরপরই সেই সন্ত্রাসবাদীদের ভারতে পাঠিয়ে হামলা চালায় তারা।


এ ক্যটাগরির আরো খবর..