× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ডেস্ক

পাকিস্তানে ফের জাফর এক্সপ্রেসে জঙ্গি হামলা, ছিটকে গেল একাধিক কামরা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
জাফর এক্সপ্রেসে জঙ্গি হামলা

পাকিস্তানে গত কয়েকমাসে একাধিক বার হামলার টার্গেট হয়েছে জ়াফর এক্সপ্রেস। চলতি বছরের অগস্টে আইডি বিস্ফোরণে লাইনচ্যুত হয়েছিল এই ট্রেনটির একাধিক কামরা। আবার বিস্ফোরণে ছিটকে গেল জ়াফর এক্সপ্রেসের একাধিক কামরা।

মঙ্গলবার পাকিস্তানের সিন্ধ-বালোচিস্তান সীমানার সুলতানকোট এলাকায় হামলার মুখে পড়েছে এই ট্রেনটি। রেলের লাইনে বিস্ফোরক বেঁধে রাখা ছিল। বিস্ফোরণের অভিঘাতে লাইন থেকে ছিটকে পড়েছে কোয়েত্তাগামী জ়াফর এক্সপ্রেসের একাধিক কামরা।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, প্রাথমিকভাবে একাধিক যাত্রী জখম হয়েছেন। ক্ষতির পরিমাণ ও হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, উদ্ধারকাজ শুরু হয়েছে।

গত কয়েকমাসে একাধিক বার হামলার টার্গেট হয়েছে জ়াফর এক্সপ্রেস। চলতি বছরের অগস্টে আইডি বিস্ফোরণে লাইনচ্যুত হয়েছিল এই ট্রেনটির একাধিক কামরা। বালোচিস্তানের মাস্তুং জেলায় ওই হামলা ঘটেছিল।

এই বছরেই মার্চে বালোচ লিবারেশন আর্মি বোলান পাসের কাছে জ়াফর এক্সপ্রেস হাইজ্যাক করেছিল। প্রায় ৪০০ জন যাত্রীকে পণবন্দি করা হয়েছিল। ওই ঘটনায় টানা কয়েকদিন চলেছিল পাকিস্তান সেনা-বালোচ আর্মি সংঘর্ষ।


এ ক্যটাগরির আরো খবর..