× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

ভারত প্রতিনিধি

পাকিস্তানে জরুরি অবতরণ ভারতীয় বিমান

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০২২
ভারতীয় বিমান

ভারতের হায়দ্রাবাদের উদ্দেশে উড়ে আসা একটি ইন্ডিগো বিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে পাকিস্তানে জরুরি অবতরণ করেছে। করাচিতে জরুরিভিত্তিতে নামা বিমানটির সব যাত্রী নিরাপদে রয়েছেন।

রোববার (১৭ জুলাই) এ ঘটনা ঘটে। ইন্ডিগো এয়ারলাইনসর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এয়ারলাইনসটি জানায়, যাত্রীদের হায়দ্রাবাদে নিয়ে আসার জন্য করাচিতে একটি অতিরিক্ত ফ্লাইট পাঠানো হবে।

এয়ারলাইনসটির বিবৃতিতে বলা হয়, ইন্ডিগো ফ্লাইট ৬ই-১৪০৬ শারজাহ থেকে হায়দ্রাবাদে আসার পথে করাচিতে ঘুরিয়ে নেওয়া হয়েছে। পাইলট বিমানটিতে কারিগরি ত্রুটি লক্ষ্য করেন। যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয় এবং সতর্কতা হিসেবে বিমানটিকে করাচির দিকে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের হায়দরাবাদে নিয়ে আসার জন্য করাচিতে একটি অতিরিক্ত ফ্লাইট পাঠানো হচ্ছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ইঞ্জিন-২ বা বিমানের ডান ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ার পরে ইন্ডিগো এয়ারবাসটির সতর্কতামূলক জরুরি অবতরণ করে।

এই মাসের শুরুর দিকে ককপিটে ইনডিকেটর লাইটের ত্রুটির কারণে দিল্লি থেকে দুবাই যাওয়ার পথে স্পাইসজেটের একটি বিমানকে পাকিস্তানে জরুরি অবতরণ করেছিল।


এ ক্যটাগরির আরো খবর..