× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

পাকিস্তানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ২, আহত ২৫০ জনের বেশি

admin
হালনাগাদ: রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

নিউজ ডেস্কঃ  পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে দুইজন নিহত এবং ২৫০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্মকর্তারা।

শনিবারের এই হতাহতের মধ্য দিয়ে দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভের অবসান হয়েছে বলে সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে আট হাজার ৫০০ পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। কমপক্ষে ১৫০ বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে।

শিয়ালকোটে পাঞ্জাব শহরের পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা শনিবার দেশটির আইন ও বিচারমন্ত্রী জাহিদ হামিদের বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ওই সময় হামিদ ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে বলে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোঁড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জাহিদ হামিদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে ৮ নভেম্বর থেকে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির প্রতিবেশী একটি শহরের প্রধান সংযোগ সড়ক বন্ধ করে রেখেছিল বিক্ষোভকারীরা।


এ ক্যটাগরির আরো খবর..