× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

পাকিস্তানের সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়!

admin
হালনাগাদ: শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭

স্পোর্টস ডেস্ক: আইসিসির নিয়ম অনুযায়ী র‌্যাংকিংয়ে প্রথম সাতটি দল সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সঙ্গে থাকবে স্বাগতিক দেশও। বাকিদের বাছাই পর্বে খেলে আসতে হবে।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে যাদের র‌্যাংকিং সাত নম্বরে থাকবে, মূলত তারাই পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।আইসিসির এই নিয়মের কারণে বেশ বিপাকেই পড়তে হচ্ছে সাবেক দুই চ্যাম্পিয়ন দলকে।

ওয়ানডেতে আইসিসির বর্তমান র্যাংকিং অনুযায়ী আট নম্বরে আছে পাকিস্তান। বাংলাদেশের থেকে দুই রেটিংপয়েন্ট পিছিয়ে তারা। ঠিক তাদের পরে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

তাই এখন প্রশ্ন উঠেছে, পাকিস্তান সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে? সামনে পাকিস্তানের বেশ কয়েকটি সিরিজ রয়েছে। মার্চ-এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ, এরপর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি। যেটা হবে জুনে।

সেপ্টেম্বরের আগে এই সিরিজগুলোতে সাফল্য পেয়ে র্যাংকিংয়ে উন্নতি করতে না পারলে পাকিস্তানের সরাসরি বিশ্বকাপে খেলা মুশকিল হয়ে যাবে।২০১৯ সালের ৩০ মে থেকে ১৫ জুলাই ইংল্যান্ডে বসছে আগামী বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার কাছে সদ্য সমাপ্ত সিরিজে৪-১-এ ওয়ানডে সিরিজে হেরে এক ধাক্কায় অনেকটা পিছিয়ে পড়েছে পাকিস্তান। তাই পরবর্তী সিরিজগুলোতে তারা কতটুকু সাফল্য পাবে সেটাই এখন দেখার।


এ ক্যটাগরির আরো খবর..