× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

নড়াইল প্রতিনিধি: ‘যুদ্ধাপরাধী ইস্যুতে পাকিস্তান নত না হলে আগামি সংসদে পাকিস্তানের সঙ্গে কটূনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে।’ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার বিকাল ৫টার দিকে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা ছিল রহস্যজনক। তিনি (জিয়াউর রহমান) প্রধান সেনাপতিকে বলেছিলেন তিনি কোনো নেতার পক্ষে যুদ্ধে যাবেন না। এ কারণে ওসমানী সাহেব তাকে বরখাস্ত করেছিলেন।

মন্ত্রী বলেন, অল্প কিছুদিনের মধ্যে মুক্তিযোদ্ধা ভাতা ১০ হাজার টাকা করা হচ্ছে। এছাড়া ২ ঈদে বোনাস দেয়া হবে। এখন থেকেই অসচ্ছল মুক্তিযোদ্ধাদের এবং জুলাই থেকে সকল মুক্তিযোদ্ধাদের বিনা খরচে চিকিৎসা দেয়া হবে।

মুক্তিযোদ্ধা সংসদ লোহাগড়া কমান্ড আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সহ-সভাপতি ইসমত কাদির গামা, কেন্দ্রীয় নেতা এসএম মুজিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএম গোলাম কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, লোহাগড়া আ’লীগ সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু প্রমুখ।

সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ লোহাগড়া কমান্ড সভাপতি ফকির মফিজুল হক।


এ ক্যটাগরির আরো খবর..