ফরিদপুরের মধুখালী ইপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামে দাহমাশি জুট মিলের কাছে পাওনা টাকা চেয়ে ব্যবসায়ীদের মানববন্ধন হয়েছে।
পাট ব্যবসায়ীরা জানান, গত ৭ বছর ধরে মিল কর্তৃপক্ষের কাছে তাদের পাওনা রয়েছে প্রায় ২২ কোটি । এ টাকা শোধ না করে বিনা নোটিশে দাহমাশি জুট মিলটির কতৃপক্ষ মেসার্স আবুল খায়ের গ্রুপের নিকট লিজ দেয় মানববন্ধন চলাকালীন সময়ে জানা যায় । এখন টাকা চাইলে টালবাহানা করা হচ্ছে।
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামে দাহমাশি জুট মিলের কাছে পাওনা টাকা চেয়ে মানববন্ধন করেছেন পাট সরবরাহকারী ব্যবসায়ীরা। উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামে দাহমাশি জুট মিলের প্রধান গেটের সামনে সোমবার দুপুরে মানববন্ধনটি করা হয় ।
মানববন্ধনে পাট সরবরাহকারী ব্যবসায়ীরা বলেন মিলের চেয়ারম্যান নোমান চৌধুরীর মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি, কোন দেখা করেন না এবং কোন কর্মকর্তার মাধ্যমে ওয়াদা দিলে কোন ওয়াদা রাখেননি শুধু টালবাহানা করছে আজ কাল বলে ।
তাই মানববন্ধনে পাট সরবরাহকারী পাট ব্যবসায়ীরা বলেন দাহমাশি জুট মিল যদি আগামী ৭দিনের মধ্যে আমাদের সকল ব্যবসায়ীদের সকল পাওনা পরিশোধ না করে তাহলে আগামী ৭দিনের মধ্যে কঠোর ও কঠিন ব্যবস্থা নেওয়া হবে । এমন কি মিল বন্ধ করে দেওয়া হবে । এই বলে সুন্দর পরিবেশে মানববন্ধন শেষ করেন ।