× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

পাইকগাছায় ৩ দিন ব্যাপী ব্লু গোল্ড-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেলার উদ্ভোধন

admin
হালনাগাদ: রবিবার, ১ মে, ২০১৬

পাইকগাছা (খুলনা)প্রতিনিধিঃ বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার উল্ল্যেখ করে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন- দেশের ৮৫ ভাগ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সাথে সম্পৃক্ত।

এজন্য সরকার কৃষি খাতকে অধিক গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপে কৃষি খাতে বিপ্লব ঘটেছে। যার ফলে দেশে কোন খাদ্য ঘাটতি নেই উল্লেখ করে তিনি আরো বলেন-কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে বিশ্বে পাট, ধান, মাছসহ কৃষিতে বাংলাদেশের অবস্থান সুদৃঢ়  হয়েছে। অথচ বিগত চার দলীয় জোট সরকার কৃষি খাতকে চরমভাবে উপেক্ষা করেছিল। ফলে দেশে চরম খাদ্য সংকট দেখা দেয়। এমনকি জোট সরকারের সময় সারের জন্য কৃষককে প্রাণ দিতে হয়েছিল। এখন কৃষককে সারের পিছে ছুটতে হয় না, বরং সার কৃষকের পিছে ছোটে। প্রাকৃতিক দূর্যোগসহ নানা প্রতিকুলতার মধ্য দিয়ে সরকারের দৃঢ় পদক্ষেপে কৃষি খাত এগিয়ে গেছে উল্লেখ করে তিনি কৃষি খাতের এ অগ্রগতি অব্যহত রাখতে কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহারে কৃষকদের প্রতি আহবান জানান। এর আগে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনি শনিবার বিকালে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ফুলবাড়ী মাঠে, ট্রান্সফার অব টেকনোলজি ফর এগ্রিকালচারাল প্রোডাকশন আন্ডার ব্লু গোল্ড প্রোগ্রাম (ডিএই কম্পনেট) আয়োজিত ৩দিন ব্যাপী ব্লু গোল্ড-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেলা-২০১৬ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ব্লু গোল্ড প্রোগ্রামের প্রকল্প পরিচালক তাহামিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্লু গোল্ড প্রোগ্রামের টিম লিডার গাই জোন্স, ডেপুটি টিম লিডার হেইন বিল মেকার, আলমগীর চৌধুরি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল লতিফ, উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল আমিন, উপজেলা আ’লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী। কৃষি সম্প্রসারণ অফিসার আতিকুন নাহারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সমর কান্তি হালদার ও সাবেক চেয়ারম্যান নির্মল মন্ডল। মেলায় ১৪টি স্টল স্থান পেয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..