× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

পাইকগাছায় হনুমানকে কুপিয়ে জখম করার ঘটনায় আদালতে মামলা

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০১৬

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা: পাইকগাছায় হনুমানকে কুপিয়ে জখম করার আলোচিত ঘটনায় অবশেষে আদালতে মামলা হয়েছে। রোববার সকালে স্বপ্রনোদিত হয়ে পাইকগাছা আইনজীবী সমিতির পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামী করে মামলাটি দায়ের করেন আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জিএম আব্দুস সাত্তার। মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রাথমিক সত্যতা পাওয়া গেলে জরুরী ভিত্তিতে আসামীদের আইনের আওতায় আনার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ পাইকগাছা থানাকে নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট গাজী জামশেদুল হক।

উল্লেখ্য খাদ্যাভাবে কেশবপুরের দলছুট কিছু সংখ্যক কালোমুখো হনুমান বেশকিছুদিন আগে থেকে পাইকগাছার বিভিন্ন এলাকায় অবস্থান করছিলো। অবস্থানরত হনুমানগুলোর মধ্যে কে বা কাহারা একটি হনুমানকে গত ৬ জুলাই সকালে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় বাস শ্রমিকরা আহত হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ অফিসে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভিএফএ এসএম কামরুল আবেদিন জানান-হনুমানটির পেটের কাছে ও কোমরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। দু’টি স্থানে প্রায় ৪ ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়। এরপর আহত হনুমানটি গত ২০ ও ২১ জুলাই বিচারের দাবীতে আদালতের সামনে গিয়ে অবস্থান নিলে আদালতের আইনজীবীসহ সাধারণ মানুষের দৃষ্টি কাড়ে। বিষয়টি পরেরদিন বিভিন্ন গনমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। সবশেষে রোববার সকালে আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জিএম আব্দুস সাত্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। মামলাটি পরিচালনা করছেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ। মামলায় সাক্ষী করা হয়েছে উপজেলা প্রাণী সম্পদ অফিসের ডিএফও এবং সাংবাদিক মোঃ আব্দুল আজিজকে।


এ ক্যটাগরির আরো খবর..