× Banner
সর্বশেষ
বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী বাড়ি বিক্রি না করায় বৃদ্ধ দম্পতির চলাচলে বাধা” মই দিয়ে চলাচল দম্পতির মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ একসঙ্গে ৫ সন্তান জন্ম, বাঁচল মাত্র একজন শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃক্ষরোপন গুপ্তবাহিনী ১৯৯৬ সালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল – প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে – পানিসম্পদ মন্ত্রী

পাইকগাছায় মাদক বিরোধী টাস্কফোর্সের সমাবেশ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ মার্চ, ২০১৯

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।  খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেছেন, “খুলনাকে যেকোন মূল্যে মাদকমুক্ত করা হবে।”

রোববার সকালে অনুষ্ঠিত উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাদক বিরোধী টাস্কফোর্সের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন, পুলিশ সুপার এস,এম, শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান।

বক্তৃতা করেন, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ। সমাবেশে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে দুপুর অতিথিবৃন্দ উপজেলা নির্বাচনে ভোট গ্রহণে কর্মকর্তগণের প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

পাইকগাছা সরকারি উচ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ কেন্দ্র প্রধান অতিথি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশ দেন। আগামী ৩১ মার্চ ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশ দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..