× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

পাইকগাছায় ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে লাখ টাকার ক্ষতিসাধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় প্রতিবেশী প্রতিপক্ষদের বিরুদ্ধে আদালতের নির্দেশনা উপেক্ষা করে ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা, মারপিট, শ্লীলতাহানী ও ভাংচুর করে লাখ টাকার ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক আমিনুর বাদী হয়ে প্রতিপক্ষ মিজানুর গংদের বিরুদ্ধে থানায় মামলা করেছে।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত সুলতান গাজীর ছেলে আমিনুর রহমান (৪০) বাড়ীর পাশে চেচুঁয়া মৌজায় সিএস ১৯, এসএ ৯২ খতিয়ানে ১ ও ২নং দাগে খরিদ সূত্রে মালিকানা সম্পত্তির উপর অটো রাইস মিল স্থাপন করে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছে। উক্ত সম্পত্তি নিয়ে প্রতিবেশী মিজানুর রহমান গংদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ইতোপূর্বে আমিনুর প্রতিপক্ষদের বিরুদ্ধে সহকারী জর্জ আদালত পাইকগাছায় দেওয়ানী ১৩৩/১৫ নং মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলা চলমান থাকার পর বিজ্ঞ আদালত গত ২৪/৫/২০১৬ তারিখ উক্ত নালিশী সম্পত্তিতে আসামীদের প্রবেশ বারিত: করে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

এদিকে প্রতিপক্ষরা আদালতের এ নির্দেশনা উপেক্ষা করে গত ৩০ মে রাইস মিলে হামলা চালিয়ে আমিনুর ও তার পরিবারের উপর মারপিট শুরু করে। এসময় বাধা দিতে গেলে প্রতিপক্ষরা আমিনুরের স্ত্রী নাজমা বেগম (৩৫) কে শ্লীতাহানী ঘটায় ও মিলের চাতালে থাকা ধান তছনছ এবং মিলের চাতাল খুঁড়ে লাখ টাকার ক্ষতিসাধন করে। এ ঘটনায় আমিনুর রহমান বাদী হয়ে গত বুধবার প্রতিপক্ষ মিজানুর রহমান, বাবলু গাজী, পরিভীন আক্তার, রাজ্জাক গাজী, নকি খাতুন ও অরুনা বেগম সহ ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেছে। যার নং- ১।

এ ব্যাপারে আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি (ভারপ্রাপ্ত) জহুরুল আলম জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..