× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)

পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শীতবস্ত্র ও জলাধার বিতরণ

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার

পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, পানির ট্যাংকি, শীতবস্ত্র প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

রোববার সকালে লক্ষ্মীখোলা কলেজিয়েট মাঠে উপজেলা অভিভাবক প্রতিবন্ধী ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। অধ্যক্ষ মেছবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংক ও কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, প্রতিবন্ধী অভিভাবক উন্নয়ন ফোরামের সভাপতি প্রজিৎ কুমার রায়, ডাঃ কে এম শহিদুল ইসলাম, প্রতিবন্ধী সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল, শিক্ষক আশরাফ হোসেন, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, ময়না বেগম ও প্রতিবন্ধী নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ৩৫টি হুইল চেয়ার, ৫০টি শীতবস্ত্র, ২টি পানির জলাধার, ১ টি টিউবওয়েল, ২০ টি পানির পট ও এক সেট বই উপহার দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..