× Banner
সর্বশেষ
ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির

পাইকগাছায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :পাইকগাছায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে শহীদ এম,এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহ ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক।

বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী ও সেলিনা পারভীন, সাংবাদিক আব্দুল আজিজ, তৃপ্তি রঞ্জন সেন ও ইমদাদুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জগদীশ চন্দ্র রায়, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল খালেক গাজী।

বক্তব্য রাখেন, শাহ আলম, ক্ষুদে ডাক্তার আফরোজা, রওশনারা, মুশফিকা, পূজা মন্ডল, মর্জিনা খাতুন, লিপিকা মন্ডল ও প্রান্তিক মন্ডল। উল্লেখ্য, ২-৭ এপ্রিল সপ্তাহব্যাপী কর্মসূচিতে ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে উপজেলার ২৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬-১২ বছরের ৪০ হাজার শিশুকে কৃমি নাশক খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..