পাইকগাছায় চালের বস্তা প্রতি ৩/৪ শত টাকা বৃদ্ধি ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পাইকগাছায় চালের বস্তা প্রতি ৩/৪ শত টাকা বৃদ্ধি ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।। পাইকগাছায় করোনা ভাইরাস ও বন্ধের সুযোগে চাল ব্যবসায়ীরা বস্তা প্রতি ৩/৪ শত টাকা বৃদ্ধি করেছে। সাধারণ মানুষের মধ্যে নাভিশ্বাস উঠে গেছে। প্রশাসনের দৃষ্টি আর্কষন করেছে গরীব ও মধ্যবিত্ত আয়ের লোকেরা।

জানাযায়, পাইকগাছা উপজেলা সদর সহ বিভিন্ন বাজারে করোনা ভাইরাস উপলক্ষ্যে সরকারিভাবে বন্ধের সিদ্ধান্তের আগে চাল ইরি বোর-২৩. ৫০ কেজি বস্তা ছিলো ১৪শত টাকা, বর্তমান তা বেড়ে ১৮ শত টাকা। ইরি বোরো-২৮. ৫০ কেজি বস্তা ছিলো ১৪ শত ৫০ টাকা,তা বেড়ে ১৯ শত টাকা , ইরি বোরো-৩০. ৫০ কেজি বস্তা ছিলো ১৫ শত ৫০ টাকা,তা বেড়ে ১৯ শত ৫০ টাকা থেকে ২ হাজার টাকা করা হয়েছে। যার ফলে নিম্ন আয়ের ও মধ্য আয়ের মানুষের মাঝে নাভিশ্বাস উঠেগেছে। তারা প্রশাসনের চালের বাজারের দিকে দৃষ্টি দেয়ার আহবান জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।