× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

পাইকগাছায় আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের বিশেষ সেবা প্রদান কর্মসূচী পালিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস-২০১৬ উপলক্ষে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে বিশেষ সেবা প্রদান কর্মসূচী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীন ভাবে গবাদি পশু, হাঁস-মুরগির টিকা, প্রাথমিক চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, মুক্তিযোদ্ধা সুবোল চন্দ্র মন্ডল, শিক্ষক সুকুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ দপ্তরের কামরুল আবেদীন, কেএম তৈয়্যাব আলী, সুবোধ রায়, পরিমল কুমার কবিরাজ ও ফসিয়ার রহমান।


এ ক্যটাগরির আরো খবর..