× Banner
সর্বশেষ
দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল ভোট কেনাবেচার বিষয়ে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

পাইকগাছায় অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করতে উপজলা প্রশাসনের দিনভোর অভিযান

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১২ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Eviction-of-illegal-installations.jpg

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার বিভিন্ন এলাকার সরকারি জমি চিহ্নিতকরণ, সরকারি খাল দখল মুক্ত করা, সরকারি সম্পত্তি উদ্ধার, সড়কের উপর স্থাপিত পাইপলাইন অপসারন ও অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করতে বিভিন্ন স্থানে কঠোর অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

তিনি শুক্রবার সকালে উপজেলার গড়ের আবাদ ও বাদুড়িয়া এলাকা পরিদর্শন করে সরকারি জমি চিহ্নিত করেন। এরপর বিভিন্ন মুদি ব্যবসায়ীদের সাথে কথা বলে মানসম্মত পণ্য বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার জন্য পরামর্শ দেন। দুপুরে তিনি বাদুড়িয়া এলাকার মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি চাঁদখালী এলাকার একটি সরকারি খাল দখল মুক্ত করতে সেখানে অভিযানে যান এবং দখলকারিকে ২৪ ঘটার মধ্য সরকারি খাল দখল মুক্ত করার জন্য কঠোর নির্দেশনা দেন।

এরপর তিনি এলাকায় অবস্থানরত বেহদ সম্প্রদায়ের সাথে কথা বলে জাতীয় সাপ গোখরা সংরক্ষন ও বংশ বিস্তারের জন্য অবমুক্ত করে দেওয়ার পরামর্শ দিয়ে ঝাড়-ফু ও তাবিজের নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা না করার জন্য নির্দেশনা দেন। পরবর্তিতে ইউএনও শাহপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজে দাঁড়িয়ে থেকে বালু ব্যবসায়ী কর্তৃক সড়কের উপর স্থাপিত পাইপলাইন অপসারণ করেন। এরপর অভিযানে যান কাটাখালী বাজার। সেখানেও নিজে দাঁড়িয়ে থেকে বাজার গড়ে ওঠা অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করেন।

এসময় উপস্থিত ছিলেন ওসি অপারেশন দেবাশীষ দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, এসআই তন্ময়, কানুনগো মোজাম্মেল হোসেন ও ইউপি সদস্য নজরুল ইসলাম হিরা।


এ ক্যটাগরির আরো খবর..