× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাইকগাছায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় অপহৃত ভিকটিম স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপহরণ মামলা হয়েছে।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলার দেলুটি ইউপি’র জিরবুনিয়া গ্রামের মোঃ আলম খাঁ’র ৯ম শ্রেণি পড়–য়া মেয়ে ঘটনার দিন গত ১৭ আগস্ট বুধবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পথিমধ্যে পাশ্ববর্তী দেলুটি গ্রামের সাকাত বিশ্বাসের ছেলে ইউছুপ বিশ্বাস (২৭) ও তার সহযোগীরা স্কুল ছাত্রীকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ২২ আগস্ট সোমবার স্কুল ছাত্রীর মা জুলেখা বিবি বাদী হয়ে ইউছুপ বিশ্বাস (২৭), রুহুল আমিন গাজী (২৮), মনিরুজ্জামান সানা (২৫), আরিফুল সানা (১৮), আব্দুল মান্নাফ গাজী (২৭), নজরুল গাজী (৪০) ও কাদের গাজী (৩৬) সহ ৭ জনকে আসামী করে থানায় অপহরণ মামলা করে। যার নং- ২৫। মামলার এক দিন পর তদন্ত কর্মকর্তা এসআই গৌতম চন্দ্র মন্ডল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দেলুটি এলাকা থেকে ভিকটিম স্কুল ছাত্রীকে উদ্ধার করে। এদিকে প্রেমজ সম্পর্কের সূত্রধরে অপহরণের এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে ওসি মারুফ আহম্মদ জানান, বুধবার সকালে ভিকটিম স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..