× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন 

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৫ মে, ২০২৬
পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন 

খুলনার পাইকগাছায় প্রীতি ফুটবল টুর্নামেন্টে কপিলমুনির চলার সাথী এবং দড়িটানায় পাইকগাছার হাঁটার সাথী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

১৫ মে শুক্রবার বিকেলে পাইকগাছা সরকারি কলেজ মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট, দড়িটানা ও হাঁড়ি ভাঙা খেলার আয়োজন করে হাঁটার সাথী সংগঠন। হাঁটার সাথী ও চলার সাথী ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলা ৩-৩ গোলে অমীমাংসিত ভাবে শেষ হলে ট্রাইবেকারে খেলার ফলাফল নির্ধারণ করা হয়। ট্রাইবেকারে হাঁটার সাথী ফুটবল একাদশ কে ১-০ ব্যবধানে পরাজিত করে চলার সাথী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

এরপর দড়িটানায় চলার সাথী একাদশ কে পরাজিত করে হাঁটার সাথী একাদশ চ্যাম্পিয়ন হয়। অন্য দিকে গ্রাম বাংলার ঐতিহ্য হাঁড়ি ভাঙা খেলায় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, জাপান প্রবাসী শামীম আহসান এবং চলার সাথীর সভাপতি আব্দুর রহমান জয়লাভ করে। খেলা শেষে হাঁটার সাথী সংগঠনের সভাপতি এমএম আব্দুস সামাদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন জাপান প্রবাসী শামীম আহসান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, ইলিয়াস হোসেন, অধ্যক্ষ উৎপল কুমার বাইন, প্রাক্তন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সজল বিশ্বাস, সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, বাস মিনিবাস মালিক সমিতির সহ সভাপতি অমরেশ কুমার মন্ডল, ব্যাংক ব্যবস্থাপক হাদিসুজ্জামান, মোশাররফ হোসেন, গাজী শহিদুল ইসলাম খোকন, ডাঃ আনোয়ার হোসেন, প্রভাষক জাহাঙ্গীর আলম, আলহাজ্ব ফয়সাল মাহমুদ অপু, সুনীল কুমার মন্ডল, বাবুরাম মন্ডল, কাজী জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম, প্রভাষক গোপাল চন্দ্র মন্ডল, গাজী আব্দুস সামাদ, ফয়সাল রাশেদ সনি, শেখ আব্দুল আজিজ, আব্দুর রহমান, শেখ হেদায়েত আলী, সঞ্জয় কুমার মন্ডল, হিমাদ্রি দে, জগদীশ দে, অজয় সাধু, সমর দাশ, ডালিম, ইউসুফ সরদার, আব্দুল কুদ্দুস, প্রশান্ত মন্ডল।

ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক আব্দুল আজিজ, সন্তোষ কুমার সরদার ও মুহাম্মদ শফিয়ার রহমান।

খেলা পরিচালনা করেন রমজান হোসেন, জামিলুর রহমান রানা ও প্রসেনজিৎ মণ্ডল।


এ ক্যটাগরির আরো খবর..