পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ
পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ
‎খুলনার পাইকগাছায় ২০২৫-২৬ অর্থ বছরের এডিপির (৪র্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দ) অর্থে উপজেলার মেধাবী ছাত্র-ছাত্রী ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন এবং ভ্যান বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “সরকারের এই সহায়তা প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে সাইকেল এবং কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন ও ভ্যান বিতরণ অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ।আলোচনা সভা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান তুলে দেন। সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন স্থানীয় দরিদ্র ও অসচ্ছল মানুষেরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।