× Banner
সর্বশেষ
আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ডেস্ক রিপোর্ট

পাঁচ ভারতীয় জেট ফেসবুকে মেরেছে পাকিস্তান!

SDutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

নিউজ ডেস্ক: পাকিস্তানের সামরিক সাফল্য ফেসবুকে। হ্যা সম্প্রতি এমনটাই জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ভারত পেহেলগাম হত্যার প্রতিশোধ নিতে পাকিস্তানের নয়টি স্থানে এক যোগে বিমান হামলা চালিয়েছে। আর তার জবাবে পাকিস্তান ভারতের পাচঁ সামরিক বিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ থেকে দেশটির সামরিক বাহিনী সবাই এই কথা বিবৃতি দিয়ে স্বীকার করলেও এর আসল কাহিনী বিশ্বকে জানিয়ে দিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

সম্প্রতি ভারতীয় বিমান নিয়ে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফকে প্রশ্ন করেন। বেকি আন্ডারসন বলেন আপনার দেশ ভারতের পাচঁটি সামরিক বিমান ধ্বংস করেছে। আপনি খবরটি কীভাবে পেয়েছেন?

তখন খাজা আসিফ তোতলামি করতে থাকেন। তিনি যখন প্রমাণ হিসেবে সোশ্যাল মিডিয়ার কথা উল্লেখ করতে শুরু করেন, তখন বেকি অ্যান্ডারসন তার মুখ বন্ধ করে দেন। সিএনএন উপস্থাপক উত্তর দেন, “দুঃখিত, আমরা আপনাকে এখানে সোশ্যাল মিডিয়ার বিষয়বস্তু সম্পর্কে কথা বলতে বলিনি। আমি আপনার কাছে সঠিক প্রমাণ চাইছি।”

খাজা আসিফ ভারতের সামাজিক মাধ্যমে এসব প্রচার করছে দাবি করেন। খাজা আসিফ ফেসবুকের খবরে জেনেছেন ভারতের পাঁচ জেট ভূপাতিত হয়েছে। এই হচ্ছে পাকিস্তানের দাবি।

মনে করিয়ে দেওয়া হয়েছে যে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ নিজেই এক সপ্তাহ আগে তার নিজস্ব অনুষ্ঠানে বলেছিলেন যে পাকিস্তান কয়েক দশক ধরে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে সমর্থন, অর্থায়ন এবং প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া, প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোও সন্ত্রাসের এই নীতি প্রকাশ্যে গ্রহণ করেছেন। এমনকি বিলাওয়াল ভুট্টোও এটি গ্রহণ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..