চীন সীমান্তে মাত্র পাঁচ দিনেই ১২০ ফুট দীর্ঘ ব্রিজ নির্মান ভারতের

চীন সীমান্তে মাত্র পাঁচ দিনেই ১২০ ফুট দীর্ঘ ব্রিজ নির্মান ভারতের

ভারত চীন সীমান্তে জারি উত্তেজনার মধ্যে মিলম রুটের সেনর নালার উপরে বানানো বেইলি ব্রিজ ভেঙে গেছিল কিন্তু  মাত্র পাঁচ দিনেই সেই ভেঙে যাওয়া ব্রিজ আবারও গড়ে তুলল বর্ডার রোড অর্গানাইজেশন।

বর্ডার রোড অর্গানাইজেশন ১২০ ফুট দীর্ঘ এই ব্রিজ বানানোর জন্য ৭০ জন শ্রমিকের সাথে একটি পোকল্যান্ড ম্যাশিনের ব্যবহার করেছিল। ব্রিজে যানবাহন চলাচল শুরু হওয়ার পর বর্ডার রোড অর্গানাইজেশন এর ওসিকে ফুল মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়।

ব্রিজটি আবার তৈরি হওয়ার ফলে মিলম উপত্যকা পর্যন্ত সেনা এবং স্থানীয় মানুষদের যাতায়াতের অনেক সুবিধা হবে। এই ব্রিজ তৈরি হওয়ার ফলে চীন সীমান্তকে যুক্ত করা মুনয়ারি-মিলম রোড নির্মাণে আসা বাধাও দূর হয়ে গেলো।

বর্ডার রোড অর্গানাইজেশন আজকাল বড়বড় ম্যাশিনের মাধ্যমে হিমালয়ের পাহাড় কেটে রোড বানাতে ব্যস্ত। বর্ডার রোড অর্গানাইজেশন-এর ওসি অইকে রায় সময়ের আগেই ব্রিজ তৈরি করার জন্য শ্রমিকদের ধন্যবাদ জানান।

বর্ডার রোড অর্গানাইজেশন-এর ওসি অইকে রায় বলেন, চীনের সাথে চলা উত্তেজনার কারণে এই ব্রিজ সামরিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আর সেই কারণে বর্ডার রোড অর্গানাইজেশন টিম ২৪ ঘণ্টা এই ব্রিজ বানানোর কাজে লেগে ছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।