বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ১১ জন অস্বচ্ছল ক্রীড়াসেবীকে আর্থিক সহায়তা প্রদান

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ১১ জন অস্বচ্ছল ক্রীড়াসেবীকে আর্থিক সহায়তা প্রদান

আজ জাতীয় ক্রীড়া পরিষদে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ১১ জন অস্বচ্ছল ক্রীড়াসেবীকে ৮ লাখ ৯০ হাজার টাকার চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়াসেবীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

চেক বিতরণকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞ। তিনি দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা করে চলেছেন। করোনাকালেও তিনি অসহায়, দুস্থ ও অসচ্ছল ক্রীড়াসেবীদের সহায়তা করতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে ৩০ কোটি টাকা সিডমানি প্রদান করেছেন।

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব রেখা রানী বালোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) মোঃ মোশারফ হোসেন মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।