বুধবার, ২০ মে ২০২৬
সর্বশেষ
দুর্নীতি ও গ্রাহক হয়রানিতে কেরানীগঞ্জের সাব রেজিস্টার ইমরুল কায়েস | পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন | আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে কারিকুলামে আসছে বড় পরিবর্তন – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী | ব্র্যাক ডেইরি উদ্যোগে সাতক্ষীরায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর | অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না – ডিএমপি কমিশনার | সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে – বিমানমন্ত্রী | মরক্কোর সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী |

আজ মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা

পাকিস্তানকে হারিয়ে আসরের শুরুটা দুর্দান্ত করলেও, পরে টানা চার হারে সেরা চারের রেস থেকে অনেকটা ছিটকে যায় নিগার সুলতানা জ্যোতির দল। এবার এশিয়ার আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হারিয়ে আবারও ঘুড়ে দাঁড়াতে চায় বাংলাদেশ। সেমির লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। আর সেই লক্ষ্যেই এবার মাঠে নামছে নিগার-নাহিদারা।

আজ সোমবার (২০ অক্টোবর) মুম্বাইয়ের ডি. ওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সনি-১।

যদিও ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেছে সমানে সমানে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে বিতর্কিত আম্পায়ারিং ও সহজ ক্যাচ ফেলে দেওয়ার খেসারত দিতে হয় নিগারদের।

তবুও এখনো শেষ চারে জায়গা করে নেওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তবে সেই স্বপ্ন টিকিয়ে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় একান্তই জরুরি। বিষয়টি যতটা গুরুত্বপূর্ণ, ততটাই চ্যালেঞ্জিং। কারণ, এখনো ওয়ানডে ফরম্যাটে লঙ্কান নারীদের বিপক্ষে কোনো জয় পায়নি বাংলাদেশ। দুই দল মুখোমুখি হয়েছে চার ম্যাচে। এর মধ্যে দুটিতে জিতেছে শ্রীলঙ্কা, বাকি দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে।

তবে চলমান বিশ্বকাপে পয়েন্ট টেবিলে বাংলাদেশই কিছুটা এগিয়ে। ৫ ম্যাচ খেলে এক জয় আর ৪ হারে ২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকায় সাত নম্বরে আছে শ্রীলঙ্কা।

বাংলাদেশের বোলিং বিভাগ বরাবরই শক্তিশালী, বিশেষ করে স্পিন আক্রমণ। নাহিদা আক্তার, ফাহিমা খাতুনরা প্রতিপক্ষের ব্যাটারদের নিয়মিত চাপে রেখেছেন। ইনসুইংয়ে চমকে দিতে পারেন ফিট হয়ে ফেরা পেসার মারুফা আক্তারও। তবে দলের দুর্বলতা ব্যাটিংয়ে। এক-দুজন ছাড়া কেউই ধারাবাহিকভাবে রান করতে পারছেন না।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্পিনার ফাহিমা খাতুন বলেন, শেষ কয়েকটি ম্যাচ আমরা হারলেও ইতিবাচক দিক হলো কয়েকজন ব্যাটার অনেক ভালো করছেন। এর সঙ্গে যদি আরও ১-২ জন ব্যাটার যোগ দিতে পারেন, তাহলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।’

টপ অর্ডারে শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি ও রুবাইয়া হায়দার ঝিলিকের পাশাপাশি মিডল অর্ডারে সুবহানা মুস্তারিকেও দায়িত্ব নিতে হবে। আজ পূর্ণ শক্তির বোলিং লাইনআপ থাকলেও ব্যাটারদের সম্মিলিত প্রয়াসই নির্ধারণ করবে, বাংলাদেশ বিশ্বকাপে আরও একধাপ এগোতে পারবে কিনা।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।