× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

পাঁচ দশক পরে মিয়ানমারের বেসামরিক প্রেসিডেন্টের শপথ

admin
হালনাগাদ: বুধবার, ৩০ মার্চ, ২০১৬

প্রায় পাঁচ দশক পরে মিয়ানমারের প্রথম বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন থিন কিউ। বুধবার রাজধানী নেপিডোতে তিনি শপথ গ্রহণ করেন। এ সময় সামরিক সরকারের বিদায়ী প্রেসিডেন্ট থেইন সেইন নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

গত নভেম্বরে সাধারণ নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী হয় অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় সু চি প্রেসিডেন্ট হতে না পারায় ওই পদে চলতি মাসে তার প্রাক্তন সহপাঠী থিন কিউয়ের নাম ঘোষণা করেন।

তবে সু চি জানিয়েছেন, তিনি আদতে প্রেসিডেন্টের ওপরই থাকবেন। বিশ্লেষকদের মতে, থিন কিউ হবেন একজন ছায়া প্রেসিডেন্ট। সব ক্ষমতাই থাকবে সু চির হাতে।

নতুন মন্ত্রিসভায় সু চিকে চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পররাষ্ট্র, প্রেসিডেন্ট অফিস, শিক্ষা ও জ্বালানি এবং বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকলেও ধারণা করা হচ্ছে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব পরোক্ষভাবে প্রতিমন্ত্রীদের ওপর ন্যস্ত করে সব মন্ত্রণালয়ের ওপরই খবরদারি চালাবেন সু চি।

 

 


এ ক্যটাগরির আরো খবর..