× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ডেস্ক

ফিফার চরম বিশ্বাসঘাতকতা,

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
পাঁচগুণ বাড়ল ফুটবল বিশ্বকাপের টিকিটের মূল্য

ফিফার চরম বিশ্বাসঘাতকতা।নিজ নিজ দেশকে বিশ্বসেরার মঞ্চে সমর্থন জানাতে ফুটবল সমর্থকরা উঠে পড়ে লেগেছেন টিকিট সংগ্রহে। আর এই টিকিট নিয়েই শুরু হয়েছে বিপত্তি। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথভাবে আয়োজিত বিশ্বকাপের তৃতীয় ধাপে টিকিট বিক্রি শুরু করেছে ফিফা। আর টিকিটের আকশচুম্বি দামেই চটেছে ফুটবল সমর্থকরা। ইউরোপের ফুটবল সমর্থকরা তো রীতিমতো ফিফাকে ‘চরম বিশ্বাসঘাতক’ বলছে।

গতকাল থেকে শুরু হয়েছে তৃতীয় ও শেষ দফার টিকিট বিক্রি। এটিকে বলা হচ্ছে ‘র‍্যান্ডম সিলেকশন ড্র’য়ের তৃতীয় পর্ব। যা ২০২৬ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে। আগ্রহীদের ফিফার টিকিটিং ওয়েবসাইটে গিয়ে ‘ফিফা আইডি’তে সাইন আপ করতে হবে। এরপর ‘সাইন ইন’ করে নির্দিষ্ট ম্যাচগুলোর টিকিটের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নিয়ে ফেব্রুয়ারিতে লটারি করবে ফিফা। কেউ তাদের চাহিদা অনুযায়ী পাবেন, কেউ কম পাবেন। যারা টিকিট পাবেন, তাদের অ্যাকাউন্ট থেকে তখন টাকা কেটে নেওয়া হবে।

তবে যত ঝামেলা টিকিটের দাম নিয়ে। অনেকের মতোই ইউরোপের ফুটবল সমর্থকদের আশঙ্কা আগামী বিশ্বকাপের টিকিটের উচ্চ মূল্যের কারণে প্রবেশাধিকার হারাতে পারেন অনেকে। ২০২৬ সালের বিশ্বকাপের টিকিটের দাম অতীতের সব আসরের তুলনায় ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ফিফা তাদের নিয়ম অনুযায়ী টিকিটের ৮ শতাংশ জাতীয় সংস্থার জন্য বরাদ্দ রাখে। যাতে তারা তাদের দলের সবচেয়ে নিবেদিত ভক্তদের কাছে বিক্রি করতে পারে। জার্মান ফুটবল ফেডারেশনের প্রকাশিত একটি তালিকায় দেখা গেছে, গ্রুপ পর্বের বিভিন্ন ম্যাচের টিকিটের দাম ১৮০ ডলার থেকে ৭০০ ডলার পর্যন্ত। ফাইনালের জন্য সর্বনিম্ন দাম ছিল ৪১৮৫ ডলার আর সর্বোচ্চ ৮৬৮০ ডলার।

বিশ্বকাপে গ্রুপ পর্বের টিকিটের এই মূল্য ফিফার পূর্ববর্তী দাবীর সঙ্গে একেবারেই সাংঘর্ষিক।। যেখানে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল ৬০ ডলারেও টিকিট পাওয়া যাবে। আর ৭ বছর আগে টুর্নামেন্টের জন্য যুক্তরাষ্ট্রের ফুটবল কর্মকর্তাদের লক্ষ্য ছিল, শুরুর দিকের ম্যাচগুলোর জন্য ২১ ডলারের মূল্যের সাত লাখেরও বেশি টিকিট থাকবে।

ইউরোপের ফুটবল সমর্থকদের সংগঠন (এফএসই) বর্তমান দামকে ‘মাত্রাতিরিক্ত’ বলে বর্ণনা করেছে। বিবৃতিতে তারা বলেছে, ‘এটি বিশ্বকাপের ঐতিহ্যের প্রতি এক বড় বিশ্বাসঘাতকতা, যা সেই ভক্তদের অবদানকে পুরোপুরি উপেক্ষা করছে, যারা এই মহা উৎসবকে প্রাণবন্ত করে তোলে।’

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার সন্ধ্যায় ‘ইংল্যান্ড সাপোর্টাস ট্রাভেল ক্লাব’কে টিকিটের তথ্য জানিয়েছে। যদি কোনো সমর্থক প্রতি ম্যাচের টিকিট থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ দেখেন, তাহলে খরচ হবে মাত্র ৭ হাজারেরও বেশি ডলার। যা ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।

ফুটবল সমর্থক সংগঠন এফএসই ফিফাকে অনুরোধ করেছে, ন্যাশনাল অ্যাসোসিয়েশনের মাধ্যমে টিকিট বিক্রি অবিলম্বে বন্ধ করতে, যতক্ষণ না এমন একটি সমাধান পাওয়া যায় যা বিশ্বকাপের ঐতিহ্য, সর্বজনীনতা এবং সাংস্কৃতিক গুরুত্বকে সম্মান করে।

 


এ ক্যটাগরির আরো খবর..