× Banner
সর্বশেষ
২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও

পল্লী মায়ের নজর কেড়েছে বাঁশের তৈরী শহীদ মিনার

admin
হালনাগাদ: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

মোঃ সেতাউর রহমান: ঠাকুরগাওয়ের রাণীশংকৈলের সীমান্তবর্তী এলাকা কোচল দেহানগর নবীন সংগঠন তৈরী করেছেন বাঁশের শহীদ মিনার। যা পল্লী মায়ের মেঠো পথের মানুষের নজর কেড়েছে। গাঁয়ের আঁকা বাঁকা মেঠো পথ যেখানকার মানুষ একমুঠো খেয়ে বেঁচে থাকা ছাড়া অন্যকোন চিন্তা থাকার কথা নয়।

বর্তমান সরকারের ভাষা আন্দোলন, স্বাধীনতা দিবস, বিজয় দিবসের ইতিহাস জাতির কাছে পৌছে দেয়ার নিরলস প্রচেষ্টায় মেঠো পথের মানুষ পাকা শহীদ মিনার না পেয়ে শহীদ আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বাঁশের শহীদ মিনার তৈরী করেছে। স্বড়াম্বরে সেখানে পালিত হল ২১শে ফেব্রুয়ারীর কর্মসূচী। বেশ আকর্ষণীয় করে এটি মেরামত করা হয়েছে। ৩০১ আসনের সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা এটি উদ্বোধন করে এলাকার মানুষের কাছে প্রাঞ্জল করে তুলেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছুটে এসেছেন শিক্ষক, ছাত্র, চাকুরীজীবিসহ বিভিন্ন পেশার মানুষ। শিশু থেকে আবাল বৃদ্ধ পর্যন্ত সকলের উপস্থিতি ছিল আন্তরিক।

নবীন সংগঠনের সভাপতি মোঃ কায়সার চৌধুরী জানান, সংগঠনটি জন কল্যাণে কাজ করে যাচ্ছে। এখানে শীত বস্ত্র থেকে শুরু করে বিভিন্নভাবে গরীব অসহায়ের পাশে থাকে। পাকা শহীদ মিনার না থাকায়  শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাঁশের শহীদ মিনার নির্মান করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..