× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

ডেস্ক

পর্তুগালের কোচের পদ থেকে সান্তোসকে বরখাস্ত 

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
সান্তস

পর্তুগালের কোচের পদ থেকে ফার্নান্দো সান্তোসের বিদায় এক প্রকার নিশ্চিতই ছিল। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার জেরে ২০১৬ সালে পর্তুগালকে ইউরো জেতানো এই কোচকে বরখাস্ত করা হয়েছে।

গতকাল ১৫ ডিসেম্বর পর্তুগিজ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে এক বিবৃতির মাধ্যমে সান্তোসকে বহিষ্কার করার কথা জানিয়েছে।

পর্তুগালের কোচ হিসেবে ২০১৪ সালে দায়িত্ব নিয়েছিলেন সান্তোস। এর দুই বছর পর ক্রিশ্চিয়ানো রোনালদোদের নিয়ে পর্তুগালকে ইউরো জিতিয়েছিলেন তিনি। এ ছাড়াও ২০১৯ সালে তার অধীনে পর্তুগাল ন্যাশনস লিগের শিরোপা জয়লাভ করে। কিন্তু বিশ্বকাপ ব্যর্থতার জেরে বিদায় নিতে হলো ৬৮ বছর বয়সী অভিজ্ঞ এই কোচকে।

মরুর বুকে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে বদলি করে সমালোচনার মুখে পড়েন সান্তোস। তবুও নকআউট রাউন্ডের শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের ম্যাচে রোনালদোকে প্রথম একাদশ থেকে বাদ দেন এই কোচ। কোচের সঙ্গে রোনালদোর এমন সম্পর্ককে আমলে নিয়ে কোচকে ছাটাই করে দিলো ফেডারেশন।

পর্তুগিজ এই কোচে দেশের হয়ে ১০৯টি ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছিলেন। যেখান থেকে ৬৭টি জয়, ২৩টি ড্র এবং ১৯টি ম্যাচে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা অর্জন করেন তিনি। রোনালদোদের ইউরো ২০২৪ এর বাছাইপর্ব শুরু হবে মার্চ ২০২৩ সালে। তার আগেই কোচ নিয়োগের কথা ভাবছে পর্তুগিজরা।


এ ক্যটাগরির আরো খবর..