× Banner
সর্বশেষ
শহীদ জিয়ার দর্শন বুকে নিয়েই দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -ভূমি প্রতিমন্ত্রী আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক 

পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে সেই ‘ভুয়া শিক্ষার্থীদের’

admin
হালনাগাদ: সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট এসসি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া সপ্তম শ্রেণির সেই তিন শিক্ষার্থীর পরীক্ষা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
রোববার সকালে ঢোলারহাট এসসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা শিক্ষা অধিদপ্তর পঞ্চম শ্রেণির ভুয়া পরীক্ষার্থী মোছা: মায়মুনা আক্তার, ইমন হায়দার ও পারভীন আক্তারের পরীক্ষা বন্ধ করে দিয়েছে।
গত ২৪ নভেম্বর বিভিন্ন সংবাদ মাধ্যমে “ঠাকুরগাঁওয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী দিয়ে সমাপনী পরীক্ষা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে স্থানীয় শিক্ষা অধিদপ্তর। সর্বশেষ শিক্ষা অধিদপ্তর ওইসব শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী সরকার বলেন, প্রতিদিনের সংবাদ পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামকে সরেজমিনে গিয়ে তদন্ত করার দায়িত্ব দেই। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেছে মর্মে রবিবার সকালে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর তাৎক্ষণিকভাবে ঢোলারহাট এসসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ওই তিনজন ভূয়া শিক্ষার্থীর পরীক্ষা নেয়া বন্ধ করে দেয়া হয়। তিনি বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ কাজটি খারাপ করেছেন; সেক্ষেত্রে পরবর্তীতে ওই বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..