× Banner
সর্বশেষ
পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

পিআইডি

পরিবেশ সুরক্ষায় বিশেষ মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট অভিযান

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
এনফোর্সমেন্ট অভিযান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তর অদ্য দেশব্যাপী বিভিন্ন জেলায় পরিবেশ সুরক্ষায় বিশেষ মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করায় বগুড়া, শরীয়তপুর ও ঢাকা মহানগরের চকবাজার, ইমামগঞ্জ, ছোট কাটরাঘাট ও সোয়ারিঘাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ২টি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১ হাজার ৫২৮ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি জনগণকে পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে নোয়াখালী, রাজবাড়ী ও সিরাজগঞ্জ জেলায় ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এতে ৫টি মামলার মাধ্যমে ৫ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় এবং ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া চালকদের সতর্ক করা হয়।

যানবাহনের মানমাত্রাতিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে মানিকগঞ্জ ও ঢাকার গুলশান এলাকায় ২টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৯টি মামলার মাধ্যমে ২৫ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন পরিবহন চালককে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে ঢাকার হাতিরপুল ও ধানমন্ডি এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে ১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে শরীয়তপুর জেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুসারে নারায়ণগঞ্জ জেলায় পরিচালিত এক এনফোর্সমেন্ট অভিযানে অবৈধভাবে পরিচালিত ১টি প্রতিষ্ঠানের সেবা সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে আনা হয় এবং প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ সুরক্ষা ও জনগণের স্বাস্থ্য রক্ষার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..