× Banner
সর্বশেষ
পাইকগাছায় লাইসেন্স ছাড়াই সর্বত্রই খুচরা দোকানে পেট্রোল অকটেন মজুত,বাড়তি দামে বিক্রির অভিযোগ ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে দর্জি বাড়ির ব্যস্ততা কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত ঝিনাইদহে কৃষকদল নেতা হত্যার বিচারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন আলুর বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ঈদের পাঁচ দিন আগেই বেতন বোনাস পরিশোধ, শ্রমিকদের মুখে হাসি ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে ইলেকট্রিক টোল কালেকশন জোরদারে সভা অনুষ্ঠিত আমাদের প্রেসক্লাব বেনাপোল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল

পরিবার ও সমাজ হোক নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ দুর্গ

admin
হালনাগাদ: শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

মধুখালী প্রতিনিধিঃ “পরিবার ও সমাজ হোক  নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ দুর্গ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা, বাল্য বিবাহ প্রতিরোধে স্থানীয় শিক্ষক, প্রশাসন, সুশিলসমাজ, সাংবদিক ও তৃণমুল নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার  আখচাষী কল্যাণ সংস্থা ভবনে অনুষ্ঠিত হয়েছে।

মধুখালী শাখার সভাপতি ও জেলা পরিষদ সদস্য সুরাইয়া সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা পরিষদের উপদেষ্টা মনোজ সাহা, মানবাধিকার কমিশনের সভাপতি এ্যাড. আলিউজ্জামান খোকন,এ্যাড. মানিক মজুমদার, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি হাজি আব্দুল মালেক সিকদার, পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, মধুখালী থানার এস আই মো. মনিরুজ্জামান খাঁন, মধুখালী প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার এমি, প্রীতি কনা ভাদুড়ী, মোরশেদা আক্তার মিনা, রিজিয়া বেগমসহ প্রমুখ।

সভায় বক্তরা মধুখালীতে মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সম্প্রতি ৮বছরের শিশু কন্যাকে ধর্ষণের পর হত্যার সুষ্ঠ বিচার দাবী করেন। এছাড়া সম্প্রতি মধুখালী থানায় তিনটি মিথ্যা মামলা গ্রহণ করায় তার প্রতি ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..