× Banner
সর্বশেষ
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

পরিচয় মিলেছে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ মে, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শা সীমান্ত থেকে রোববার (৫ মে) সকালে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করা হয়েছে।
তিনি বেনাপোল পোর্টথানার পাটবাড়ি গ্রামের জাফর হোসেনের ছেলে মুদি দোকান ব্যবসায়ী আব্দুস ছালাম (৩৫)। গতকাল রাতে দোকান থেকে বের হয়ে ঔষধ কিনতে গিয়েছিলেন। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
রোববার সকাল ৯টায় শার্শার আমড়াখালী ব্রিজের নিচের খাল থেকে ভাসমান অবস্থায় শার্শা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহতের পিতা জানান, গতকাল সন্ধ্যায় ছালাম তার ছেলেকে দোকানে বসিয়ে রেখে ঔষধ কিনতে বাজারে যায়। যাওয়ার আগে ছেলেকে জানিয়ে যায় সে বাইরে যাচ্ছে কাউকে যেন কিছু না বলে। এরপর রাত ৯টায় তাকে ফোন করলে ১০ মিনিটের মধ্যে বাড়িতে আসার কথা বলে। পরে তার সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল সংযোগ বন্ধ পাওয়া যায়। রাতভর অনেক জায়গায় খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে ফেসবুকে তার লাশের ছবি দেখে তারা তাকে চিনতে পারে।
এদিকে স্থানীয়রা জানান, ছালাম ভদ্র প্রকৃতির ছেলে। কারও সাথে তেমন কোনো শত্রুতার খবর শোনা যায়নি। তবে দোকানে তার কেরাম বোর্ডের ব্যবসা ছিল। ধারণা করা হচ্ছে খেলাকে কেন্দ্র করে কারো সাথে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এতেই তিনি খুন হতে পারেন বলে ধারণা স্থানীয়দের।
শার্শা থানা পুলিশের উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন  জানান, লোকমুখে খবর পেয়ে আমড়াখালী রেল ব্রিজের নিচে খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..