× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

পরাজিত শক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি মহান স্বাধীনতার  চেতনাকে  শেষ করে দিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে  উল্লেখ করে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ষড়যন্ত্রকারীরা থেমে  নেই। তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ঘাপটি  মেরে থাকা এই ষড়যন্ত্রকারীদের উৎখাত করতে হবে।পরাজিত শক্তির ষড়যন্ত্র এখনও  থেমে নেই উল্লেখ করে তিনি বলেন, এই চক্রকে উৎখাত করা না গেলে আওয়ামী লীগের নেতৃত্ব, মুক্তিযুদ্ধ বা দেশ কোনোটিই নিরাপদ বোধ করবে না। এরা হয়তো এখন কোনো কারণে  কোণঠাসা হয়ে আছে। তবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই পরাজিত শক্তি স্বাধীনতার  চেতনাকে  শেষ করে দিতে বঙ্গবন্ধুকে হত্যা করে। এরপরও তারা ক্ষ্যান্ত হয়নি। শাহ এ এম এস কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করে।  শেখ হাসিনাকে হত্যা করতে তার জনসভায়  গ্রেনেড হামলা চালায়। এসবই তাদের ষড়যন্ত্রের ধারাবাহিকতা।

শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের  কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধর্মাশ্রয়ী জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা রুখে দাঁড়ান’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন ইনু।তথ্যমন্ত্রী বলেন,  শোষণমুক্ত ও  বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ গঠন করতে হলে খুনি-জঙ্গি উৎপাদনকারী নেতৃত্ব, খালেদা জিয়ার  নেতৃত্ব, স্তব্ধ করে দিতে হবে। এ ধরনের  নেতৃত্ব উৎখাত করতে হবে। জঙ্গি-খুনি সরবরাহকারী জামায়াতকে নিষিদ্ধ করতে হবে।

হাসানুল হক ইনু বলেন, জঙ্গি  নেতৃত্ব আর জঙ্গি সরবরাহকারীদের উৎখাত করা  গেলেই বাংলাদেশ তার নির্দিষ্ট লক্ষ্যে  পৌঁছাতে পারবে। অসাম্প্রদায়িক ডিজিটাল বাংলাদেশ গঠন সহজ হবে। স্বাধীনতার  চেতনা নিয়ে বাংলাদেশ যে পথে চলার কথা সে পথেই চলবে। জঙ্গি-খুনি উৎখাতের  ক্ষেত্রে আওয়ামী লীগ নেতাদের মধ্যে কোনো  দোদুল্যমানতা থাকলে জাসদের  নেতাকর্মীদেরই ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব নিতে হবে।তথ্যমন্ত্রী বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদকে উৎখাত করা না গেলে উন্নয়নের ধারা ব্যাহত হবে। আর বাংলাদেশকে অসাম্প্রদায়িক,  বৈষম্যহীন,  শোষণমুক্ত ও ডিজিটাল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা প্রধানমন্ত্রী  শেখ হাসিনার বিপ্লবী  নেতৃত্বের পক্ষেই সম্ভব। তাই বাংলাদেশকে এগিয়ে নিতে  শেখ হাসিনার নেতৃত্বের স্থায়িত্ব বাড়াতে হবে। এক্ষেত্রে সকলকে সহযোগিতা করতে হবে।

জাসদ সভাপতি বলেন, একাত্তরের পরাজিত শক্তি একসময় মুক্তিযুদ্ধের চেতনাকে বিলীন করে জঙ্গিবাদ উস্কে দিয়ে পাকিস্তানি চেতনা প্রতিষ্ঠার অপচেষ্টা করে। তারা  দেশে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও অগ্নি-সন্ত্রাসের ত্রাস সৃষ্টি করে। সেই অবস্থা  থেকে টেনে এনে  শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের পথে তুলেছেন। এ পথচলা অব্যাহত রাখতে  শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সহ-সভাপতি মীর হোসেন আখতার, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..