× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

নিউজ ডেস্ক

পরকীয়ার অভিযোগে সংসার ভাঙছে থালাপতি বিজয়ের

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
পরকীয়ার, অভিযোগে ,সংসার ,ভাঙছে, থালাপতি, বিজয়ের

থালাপতি বিজয়ের শনির দশা যেন ছাড়ছেই না। ভারতীয় গণমাধ্যমের খবর, এবার বিবাহবিচ্ছেদের পথে এই দক্ষিণী তারকা।  ২৬ বছরের দাম্পত্য জীবনে ভাঙনের খবর ঘিরে এই মুহূর্তে তোলপাড় দেশটির বিনোদন দুনিয়া।

দেশটির গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, তার স্ত্রী আইনি বিচ্ছেদের আবেদন করেছেন। দীর্ঘদিন সম্পর্কের পর ১৯৯৯ সালে সঙ্গীতা সোরনালিগমকে বিয়ে করেছিলেন থালাপতি বিজয়।

এদিকে তার বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়তেই তামিলনাড়ুর রাজনৈতিক মহলেও নানা জল্পনা তৈরি হয়েছে। কেননা অভিনয় ছেড়ে বর্তমানে এই দক্ষিণী তারকা রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন। সেখানকার নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা ‘থেরি’খ্যাত এই অভিনেতা।

কিন্তু দীর্ঘ ২৬ বছরের সংসারের মায়া কাটিয়ে হঠাৎ কেন এই বিচ্ছেদের পথে হাঁটছেন বিজয়ের স্ত্রী? এ প্রসঙ্গে অভিযোগ উঠেছে, অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন এই তামিল সুপারস্টার। এ কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সঙ্গীতা। বিভিন্ন সূত্রের বরাতে এমনটাই দাবি করা হয়েছে।

তবে অভিনয় হোক বা ব্যক্তিগত জীবন, রাজনীতির মাঠে সক্রিয় থাকবেন বলে আগেই জানিয়েছিলেন বিজয়। প্রসঙ্গত, বিচ্ছেদ সংক্রান্ত মামলাটি ইতোমধ্যে আদালতে উঠেছে বলে জানা গেছে। আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে।

উল্লেখ্য, বিজয়-সঙ্গীতার সংসারে দুটি সন্তান রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..