× Banner
সর্বশেষ
সকালের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত বন্যা ও পাহাড় ধসে ৪৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড, জোড়া গোলে ইতিহাসে বেলিংহ্যাম আজ ১২ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুলাই (২৭ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক

ডেস্ক

পবিত্র হজে অংশগ্রহণ করছেন এক লক্ষ ২২ হাজার হজযাত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
পবিত্র হজে অংশগ্রহণ

মক্কায় পৌঁছেছেন প্রায় লক্ষাধিক বাংলাদেশি হজযাত্রী। এ বছর বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ ২২ হাজার হজযাত্রী পবিত্র হজে অংশগ্রহণ করছেন। মক্কায় মিনা ও আরাফাতের ময়দানে বাংলাদেশি হাজিদের জন্য স্থাপিত ক্যাম্প (তাবু) পরিদর্শন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

গত বৃহস্পতিবার বিকেলে এ সকল তাবু পরিদর্শন ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী , প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, মিশন উপ-প্রধান মো. আবুল হাসান মৃধা, হজ কাউন্সিলর মো. জহিরুল ইসলাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী মক্কায় হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজ খবর নেন। তিনি হাজিদের থাকার নির্ধারিত তাবুর সুযোগ সুবিধা দেখেন। সেখানে মক্কার হজ মিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং সকল সুবিধা নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..