× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

পঞ্চগড় জেলা প্রতিনিধি(এন এ রবিউল হাসান লিটন)

পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষ্যে পঞ্চগড়ে বর্ণাঢ্য র‍্যালি

ACP
হালনাগাদ: শনিবার, ২৫ জুন, ২০২২
স্বপ্নের পদ্মা সেতু

পঞ্চগড়ে স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
২৫ জুন (শনিবার) সকালে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়।
র‍্যালিতে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল হক, পৌর মেয়র জাকিয়া খাতুনসহ মুক্তিযোদ্ধা,
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে সর্বস্তরের মানুষ অংশ নেয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি দেখানো হয়। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের এ অনুষ্ঠান উপভোগ করতে স্টেডিয়ামে সকাল থেকেই ছিল উপচেপড়া মানুষের ভিড়।


এ ক্যটাগরির আরো খবর..